• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেসরকারি কলেজ জাতীয়করণে অর্থমন্ত্রীর আপত্তি

মালঢাকা: বেসরকারি কলেজ জাতীয়করণের আপত্তি জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয়করণ করায় এসব কলেজের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে।

বুধবার (০২ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ অভিযোগ করেন।

‘ইমপ্লিমেন্টেশন অব দ্য ইস্তাম্বুল প্রোগ্রাম অব অ্যাকশন’র বাংলাদেশ খসড়া জাতীয় প্রতিবেদন বিষয় অবহিতকরণ উপলক্ষে এ সভার আয়োজনস করা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি কলেজগুলো জাতীয়করণের ফলে ওই কলেজের শিক্ষকরা ঢাকায় চলে আসেন এবং বসে বসে বেতন নেন! প্রায় ৫০ ভাগ শিক্ষক ঢাকায় চলে আসেন। আমি এ বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’

‘বাংলাদেশে এখনও ৪ কোটি মানুষ দারিদ্র্য সীমার নীচে বাস করে। তবে দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ রোল মডেল,’ বলেন তিনি।

দেশে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হয়েছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান ভালো। কিন্তু ইউনিয়ন পর্যায়ে যেগুলো রয়েছে তার মান ভালো না।

বেসরকারি কলেজ জাতীয়করণে ‘ধ্বংস’ হচ্ছে অর্থমন্ত্রীর এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ঢাকায় সব কলেজে শিক্ষক আছে, কিন্তু গ্রামে নেই।

বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর উল্লেখ করে তোফায়েল বলেন, বাংলাদেশ সব খাতে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশ ডিউটি ফ্রি দিচ্ছে। আমরা যখন গ্রামে যাই। গ্রাম আর গ্রাম নেই শহরের মতো হয়ে গেছে।

অর্থনীতি সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ