সিসি নিউজ: অপ্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং বাল্যবিবাহ বিষয়ে ইমেজ মিডিয়া ফেলোশীপ- ২০১৫ এর জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ নিলেন দৈনিক কালের কন্ঠ ও করতোয়া’র সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু। গত ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গাইবান্ধায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে ৪দিন ব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ রেড অরেঞ্জ মিডিয়া এন্ড কমুনিকেশন্স ওই ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। এতে গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার সাংবাদিক অংশ নন। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন মোহাম্মদ আমিনুজ্জামান। কর্মশালায় সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন রেড অরেঞ্জ এন্ড মিডিয়া কমুনিকেশন্স এর সিনিয়র কমুনিকেশন্স এক্সজিকিউটিভ প্রমা পারমিতা।
ওই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে “অপ্রাপ্ত বিবাহিত মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং বাল্য বিবাহ” বিষয়ে প্রতিবেদনের ওপর তিন জেলার ৫ জন সংবাদিককে ইমেজ মিডিয়া ফেলোশীপ- ২০১৫ প্রদান করা হবে।
একই কর্মশালায় দৈনিক ইত্তেফাক পত্রিকার নীলফামারী সংবাদদাতা এবং দৈনিক নীলফামারী বার্তা’র সম্পাদক শীর্ষ রহমান অংশ নেন।