সিসি নিউজ: নীলফামারীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মী সহ বিভিন্ন মামলার ২৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত হতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ডিমলা উপজেলায় ৫জন, জলঢাকা উপজেলার ৩, ডোমার উপজেলার ২ ও কিশোরগঞ্জ উপজেলায় ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারী রয়েছে। আটককৃতদের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।