কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাইসাইকেল আরোহী হলেন, নায়েব আলী (৫৭)। সে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া পীর ফকিরপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। এ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে রংপুর- জলঢাকা মহাসড়কের কিশোরগঞ্জ গাড়াগ্রাম চৌরাস্তা নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত নায়েব আলী বাইসাইকেলে করে গাড়াগ্রাম বাজারে আসছিলেন। এমন সময় জলঢাকা হতে সিরাজগঞ্জগামী সুমী এন্টারপ্রাইজ নামের বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। ঘাতক বাসটি পালিয়েছে।