• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

লাশজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় ৮০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্র পাঠ এলাকায় তিস্তা সেচ খাল থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দিয়ে ঘাতকরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার  দুপুরের দিকে ওই সেচ খালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো লাশের পরিচয় জানা যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ