• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

দিনাজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Awamilig Pictureমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে ৮৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ২১ ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দিনাজপুর সদর উপজেলা নির্চাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদ হাসান জানান, দিনাজপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগের মো. আনোয়ারুল ইসলাম, বিএনপির বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির মো. আব্দুল মোতালেব, স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ উদ্দীন ও মো. ফয়সল হাবিব সুমন।
BNP Pictureএদিকে ১২টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ৬ জন ও ৪টি সংরক্ষিত আসনে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থীরা হলেন-
১, ২ ও ৩নং ওয়ার্ডে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মোছা. রোকেয়ার বেগম, মোছা. ইসমিনা বেগম,  মেরী খাতুন, জাহানারা বেগম ও মনোয়ারা বেগম সানু।
৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মোছা. মাহমুদা খাতুন, মোছা. আনোয়ারা পারভীন, মোছা. সুলতানা রাজিয়া, মাহমুদা পারভীন মিম আফরোজা রহমান মালা।
৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মোমার রেমা খাতুন, মোছা. শাহিন সুলতানা বিউটি, হাসিনা আক্তার বানু, মোছা. আরিফা জাহান, মোচা. জাহানারা চৌধুরী বানুকা রাশিদা বেগম।
১০, ১১ ও ১২নং ওয়ার্ডে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মোছা. মাসতুরা বেগম, মোছা. রওশন জাহান হেনা, মোচা. সায়েকা বেগম, বেগম রিনা পোদ্দার ও মোছা. জাহানারা বেগম।
সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীরা হলেন-
DSC_6856 copy১নং ওযার্ডে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মো. ফরিদ বিন হক লতিফ, জুলফিকার আলী স্বপন, একেএম নওশাদ ফরহাদ, মো. রায়হান শরীফ রানা ও রবিউল ইসলাম রবি।
২নং ওয়ার্ডে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. মোস্তফা কামাল, মো. রায়হান আলী খান তাজ, আবুল কালাম , মাহবুব আলম, শাহ মো. রেজাউল করিম, মো, মেরাজুল ইসলাম, মো. মাসুদ রানা চৌধুরী ও মো. জায়েদী পারভেজ।,
৩নং ওয়ার্ডে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিজয় কৃষন কুন্ডু, মো. জিয়াউর রহমান নওশাদ, সঞ্জয় কুমার দান ও মো. শাহজাহান নভেল।
৪নং ওয়ার্ডে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. মিজানুর রহমান, মো. আব্দুল হানিফ দিলন, মো. মোস্তাফিজুর রহমান মাসুদ ও মো. মাসুদ রানা।
Japa Picture৫নং ওয়ার্ডে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. মনিরুল ইসলাম, শাহ ওমর ফারুক আজম, একেএম মাসুদুল ইসলাম, মো. আব্দুল মতিন ও মো. সিরাজল ইসলাম।
৬নং ওয়ার্ডে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-  মো. সাদকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, গোপাল চন্দ্র সাহা, মো. বেলাল হোসেন, প্রদীপ দাস ও মো. জালাল উদ্দিন।
৭নং ওয়ার্ডে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. রেহাতুল ইসলাম খোকা, মো. রহমতুল্লাহ, ও মো. আনোয়ার হোসেন।
৮নং ওয়ার্ডে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. জহুরুল আলম, তোফায়েল আহমেদ জুয়েল, মো. আবু কায়েস, কাজী আকবর হোসেন অরেঞ্জ, মো. জাহাঙ্গীল আলম, হাবিবুল হক, সৈয়দ মনসুরুল হোসেন, মো. রইসুল ইসলাম ও এসএম আরিফুর রহমান।
৯নং ওয়ার্ডে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. আবু তৈয়ব আলী দুলাল, মো. আনেয়ার হোসেন, মো. শহিদুল ইসলাম ও মো. ইদি আমিন ভুঁইয়া প্রান্সিস।
Soman Pic১০নং ওয়ার্ডে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. একরাম হোসেন, মো. কবিরুল ইসলাম জুয়েল, মো. সিদ্দারাতুল ইসলাম, মো. মকবুল হোসেন, মোছা. আলেয়া বেগম ও মো. রেজোওয়ানুল হক চৌধুরী।
১১নং ওয়ার্ডে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মো. শাহাদত হোসেন, মো. মনোয়ার হোসেন, মো. ইমদাদুল হক মিলন, মুসা মানিক, মো. আহমেদুজ্জামান ডাবলু ও মো. রফিকুল ইসলাম।
এবং ১২নং ওয়ার্ডে ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আশরাফুল আলম রমজান ও ওয়াসিকুর রায়হান।
দিনাজপুর পৌরসভায় এবারে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৭৯০ জন। মধ্যে ৫৭ হাজার ৯৩ জন পুরুষ ও ৫৯ হাজার ৬৯০ জন মহিলা ভোটার।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ