আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসব মুখোর পরিবেশে মেয়র পদে ১০জন, কাউন্সিলর পদে সাধারণ ৯টি ওয়ার্ডের বিপরীতে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডের বিপরীতে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃস্পতিবার পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার এর নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক (স্বতন্ত্র), সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল (স্বতন্ত্র), শাহাদৎ আলী শাহাজুল (বিএনপি), শাহজাহান আলী সরকার পুতু (আওয়ামীলীগ), জয়নাল আবেদিন (স্বতন্ত্র), এস,এম নুরুজ্জামান (স্বতন্ত্র), খাজা মঈনুদ্দিন (স্বতন্ত্র), আল আমিন (স্বতন্ত্র), জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জামিল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী এম,এ কাইয়ুম সরকার। এছাড়া কাউন্সিলর পদে ১নং সাধারণ ওয়ার্ডে ০৪ জন, ২নং ওয়ার্ডে ০৬ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৩জন, ৬নং ওয়ার্ডে ১২জন, ৭নং ওয়ার্ডে ৪জন, ৮ নং ওয়ার্ডে ৫ জন এবং ৯নং ওয়ার্ডে ৩জন।
অপরদিকে ১,২,৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন, ৪,৫,৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ২নং সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন এবং ৭,৮,৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ৩নং সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।