পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি : পার্বতীপুরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয় আলোচনা সভা, র্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রতিবন্ধীদের নিয়ে এক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। রেলীতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। স্থানীয় শহীদ মিনারে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম, যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন, নীলকান্ত মহন্ত, আবু সালেহ মঞ্জু, মোস্তাকিম সরকার প্রমুখ।