ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী মুক্ত দিবস উপলক্ষে র্যলি পূর্ণমিলনি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার ৪৫তম মহান ফুলবাড়ী মুক্তদিবস উদযাপন উপলক্ষে র্যালি, পূর্ণমিলনী ও আলোচনা সভা ৭নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদ ও প্রাক্তন জুনিয়র কমান্ডিং অফিসার (স্বাধীনতা যুদ্ধকালীন) মোঃ মনছুর আলী সরকারের সভাপতিত্বে সকাল ১১টায় র্যালি প্রদক্ষিন শেষে সড়ক ও জনপদ ডাক বাংলো চত্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের উপদেষ্টা ও কামার পাড়া কুরমাইল ক্যাম্প ইনচার্জ সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোঃ সিদ্দিক গজনবী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজিপুর জেলার দ্বীপালোক ফাউন্ডেশন ও মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ আলী আসাদ খান, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি কমান্ডার মোঃ ছাইদুর রহমান।
দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি কমান্ডার এম. এ. জলিল, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা সহকারি কমান্ডার ও বিশিষ্ট সাংবাদিক, লেখক দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও দৈনিক উত্তর বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডভোকেট মোঃ আব্দুল হাই, বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ লৎফর রহমান শাহ্, ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক উপজেলা চেয়াম্যান মোঃ লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার মোঃ এছার উদ্দিন। ব্যাবস্থাপনায় ছিলেন ডেপুটি কমান্ডার মোঃ এছার উদ্দিন, মোঃ তৈমুর আলী, মোঃ আফতার আলী, আব্দুর ছামাদ, রণজিত চক্রবর্তী, ভপেন্দ্রনাথ রায়, মোঃ আব্দুর হামিদ, মোঃ মজিবর রহমান, আলহাজ্ব মুফতি মোঃ তোফায়েল হোসেন। ৪৫ তম মহান ফুলবাড়ী মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে পূর্ণমিলনী ও আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলার ২শতাধিক মুক্তিযোদ্ধা ও আহত নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ফুলবাড়ী প্রেস ক্লাব ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।