• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচনসিসি নিউজ: আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে নীলফামারীর দুইটি পৌরসভায় দাখিলকৃত ১২৪ জন ওয়ার্ড কাউন্সিলরের মনোনয়নপত্র আজ শনিবার যাছাই বাছাই এর প্রথমদিনে করা হয়। এতে সৈয়দপুর পৌরভার ১৫টি ওয়ার্ডের ৭৭জন প্রার্থীর কারো মনোনয়নপত্র বাতিল না হলেও জলঢাকা পৌরসভার দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। শিক্ষাগত যেগ্যতার জাল সনদ দাখিল ও নির্বাচনী ব্যায়ের হিসাব ইসি নির্ধারিত ব্যায়ের চেয়ে বেশী দেয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, জলঢাকা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। তাদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের ৪জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে আনিছুর রহমান নামের একজন ও ৯নম্বর ওয়ার্ডের ৬ জন প্রার্থীর মধ্যে আবেদ আলী নামের একজন সহ মোট দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে আবেদ আলী তার মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতার যে অষ্টম শ্রেনী পাসের সনদ সংযুক্ত করেছিল তা ছিল জাল সনদ। অপর প্রার্থী আনিছুর রহমান নির্বাচন ব্যয়ের ইসির সুনির্দিষ্ট ৫০ হাজার টাকাকে ছাড়িয়ে এক লাখ ৮০ হাজার টাকা ব্যয় করার কথা উলে¬খ করায় সেটিও বাতিল যোগ্য ঘোষনা করা হয়েছে। এরা যদি আপিল করতে চায় তাহলে আগামী তিনদিনের মধ্যে ইসিতে আপিল করতে পারবেন। উল্লেখ্য যে, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও জলঢাকা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৭ জন ওয়ার্ড কাউন্সিলর তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামীকাল রবিবার মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলরগনের মনোনয়নপত্র যাছাই বাছাই করা হবে। সুত্র মতে সৈয়দপুরে মেয়র পদে ৭জন, সংরক্ষিত ৫টি আসনে ২০জন ও জলঢাকায় মেয়র পদে ৭, সংরক্ষিত ৩টি আসনে ১৫ মনোনয়নপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ