• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর বাড়িতে ভাঙচুর

ভাংচুরনারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীর বাড়িতে মিলাদ মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

তারাব পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নাছিরউদ্দিন আহমেদ জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী শনিবার দুপুরে নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির উপস্থিত থাকার কথা ছিল। পৌনে ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিলাদ মাহফিলের উদ্দেশ্যে তৈরি করা প্যান্ডেলে অতর্কিত হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনার পর থেকে তারাব পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক  কাজী মনিরুজ্জামানান মনির বলেন, এটা ঘরোয়া মিলাদের অনুষ্ঠান ছিল। কোনো নির্বাচনী অনুষ্ঠান নয়। আওয়ামী লীগ নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, এ ঘটনা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ঘটায়নি। বিএনপির মনোনয়নবঞ্চিত মেয়র প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছেন তিনি।

রূপগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই জয়নাল আবেদীন জানান, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ