• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আইএস গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ বলতে বিবিসির আপত্তি

বিবিসিসিসি ডেস্ক: ব্রিটিশ সংসদ সদস্যরা দাবি করেছেন, বিবিসির উচিত ইসলামিক স্টেটের সদস্যদের ‘জঙ্গি’ না বলে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন করা।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)  বলছে, ‘সন্ত্রাসী’ শব্দটি কার্যকরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ তারা মনে করে এই শব্দটির ব্যবহার তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।

তাদের মতে, বিচার বিশ্লেষণ ছাড়াই ঢালাওভাবে কোনো একটি পক্ষকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া সমর্থনযোগ্য নয়।

এর ফলে, বিবিসির লক্ষ লক্ষ টিভি দর্শক ও রেডিও শ্রোতা প্রতিনিয়ত আইএসকে জঙ্গি হিসেবে চিনছে, সন্ত্রাসী হিসেবে নয়।

কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা বিবিসির এই নীতির সমালোচনা করে বলেছেন ঠাণ্ডা মাথার খুনিদের পরিচয় দিতে যথাযথ ভাষা ব্যবহার করা উচিত।

যদিও বিবিসি ‘সন্ত্রাসী’ শব্দটি সরাসরি নিষিদ্ধ করেনি, তারা তাদের সাংবাদিকদের শব্দ চয়নে সাবধানতার পরিচয় দিতে বলেছে। যখনই সাংবাদিকরা ভুল করে, তখনই বিবিসির সম্পাদকীয় ইউনিট সাংবাদিককে ই-মেইল করে তাদের নীতির কথা মনে করিয়ে দেয়।

ফলে, বিবিসির উপস্থাপক ও লেখকরা আইএসকে জঙ্গি বা জিহাদি দল বলে থাকে। এর পরিবর্তে তারা কখনো কখনো আইএসকে শুধুই একটি গোষ্ঠী হিসেবে উল্লেখ করে।

এ সপ্তাহে বিবিসি একটি ১,৭০০ শব্দের নিবন্ধ প্রকাশ করেছে এবং শিরোনাম দিয়েছে ‘ইসলামিক স্টেট কি?’ এ নিবন্ধে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী শব্দটি একবারের জন্যও উল্লেখ করা হয়নি।

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যান্ড্রু ব্রিডগেন বলেন, জঙ্গি শব্দটি দ্বারা প্লাকার্ড হাতে আন্দোলনরত লোকদের বোঝায়। কিন্তু আইএস এমন কিছু মানুষের সংগঠন যারা হত্যা করার জন্য অর্ধেক পৃথিবী ভ্রমণ করতে পারে।

সূত্র: ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ