• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার সৈয়দপুর উপজেলা শহরের নতুন বাবুপাড়া এলাকার একটি গুল ফ্যাক্টরীর রাস্তা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, ওই স্থানে অজ্ঞাতনামা ওই নারীকে পরে থাকতে দেখে সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষনা করেন। ওই নারীর লাশে মাথা ও চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ