• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

চিলাহাটিতে পাক হানাদার মুক্ত দিবস পালিত

IMG_20151205_173454সিসি নিউজ: স্বাধীন সংগ্রামের ৯ মাস যুদ্ধের পর শনিবার পাক হানাদার বাহিনী মুক্ত করেছিল মুক্তিযোদ্ধা নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি। সেই দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য প্রতি বছরের এবারো দিবসটি পালন করেছে চিলাহাটি ভোগডাবুড়ী মুক্তিযোদ্ধা ইউনিট। দুপুরে মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয় হতে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিতে অংশ গ্রহণ করেন, ভোগডাবুড়ী ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালীটি চিলাহাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুর জব্বার কানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি আজাদুল হক প্রামানিক, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি একরামুল হক, মুক্তিযোদ্ধা সন্তান মমতাজ শিরিন প্রমুখ। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি একরামুল হক, মুক্তিযোদ্ধা সন্তান সমাজ সেবিকা মমতাজ শিরিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ