• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

সৈয়দপুরে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নির্বাচনসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন  তিন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
বাতিল তিন স্বতন্ত্র প্রার্থীরা হলেন বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমীর হাফেজ আব্দুল মুনতাকিম ও জাতীয় পার্টির সাবেক উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন তালুকদার।
উল্লেখ্য যে, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাতিলের পর এ পৌরসভায় চার জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন (আ’লীগ), অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার (বিএনপি), জয়নাল আবেদীন (জাতীয় পার্টি) ও নূরুল হুদা (ইসলামী শাসনতন্ত্র)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ