দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থী মোছা. আরিফা জাহান মৌসুমীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রির্টানিং অফিসার আবু রায়হান মিঞা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া মেয়র পদে ৫ জন প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
দিনাজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মহিলা কাউন্সিলর প্রার্থী মোছা. আরিফা জাহান মৌসুমীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ২০ জন পৌঁছেছে।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভায় এবারে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৭৯০ জন। মধ্যে ৫৭ হাজার ৯৩ জন পুরুষ ও ৫৯ হাজার ৬৯০ জন মহিলা ভোটার। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে দিনাজপুর সদর উপজেলা নির্চাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদ হাসান জানান, মেয়র পদে ৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের মো. আনোয়ারুল ইসলাম, বিএনপির বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির মো. আব্দুল মোতালেব, স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ উদ্দীন ও মো. ফয়সল হাবিব সুমন।
অপরদিকে ১২টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ৬২ জন ও ৪টি সংরক্ষিত আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত আসনে কাউন্সিলর ২০ প্রার্থী হলেন-
১, ২ ও ৩নং ওয়ার্ডে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মোছা. রোকেয়ার বেগম লাইজু, মোছা. ইসমিনা বেগম আঙ্গুর, মেরী খাতুন, জাহানারা বেগম মিনু ও মনোয়ারা বেগম সানু।
৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী হলেন- মোছা. মাহমুদা খাতুন, মোছা. আনোয়ারা পারভীন, মোছা. সুলতানা রাজিয়া, মাহমুদা পারভীন মিম ও আফরোজা রহমান মালা।
৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৫ প্রার্থী হলেন- মোমাররেমা খাতুন, মোছা. শাহিন সুলতানা বিউটি, হাসিনা আক্তার বানু, মোছা. মোছা. জাহানারা চৌধুরী বানুকা ও রাশিদা বেগম।
১০, ১১ ও ১২নং ওয়ার্ডে ৫ প্রার্থী হলেন- মোছা. মাসতুরা বেগম, মোছা. রওশন জাহান হেনা, মোছা. সায়েকা বেগম, বেগম রিনা পোদ্দার ও মোছা. জাহানারা বেগম।
এছাড়া সাধারণ আসনে কাউন্সিলর ৬২ প্রার্থী হলেন-
১নং ওযার্ডে ৫ প্রার্থী হলেন- মো. ফরিদ বিন হক লতিফ, জুলফিকার আলী স্বপন, একেএম নওশাদ ফরহাদ, মো. রায়হান শরীফ রানা ও বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি।
২নং ওয়ার্ডে ৮ প্রার্থী হলেন- মো. মোস্তফা কামাল (বর্তমান কাউন্সলর), মো. রায়হান আলী খান তাজ, আবুল কালাম , মাহবুব আলম নিশার, শাহ মো. রেজাউল করিম, মো, মেরাজুল ইসলাম, মো. মাসুদ রানা চৌধুরী ও মো. জায়েদী পারভেজ অপূর্ব।
৩নং ওয়ার্ডে ৪ প্রার্থী হলেন- বিজয় কৃষ্ণ কুন্ডু, মো. জিয়াউর রহমান নওশাদ, সঞ্জয় কুমার দাস ও মো. শাহজাহান নভেল।
৪নং ওয়ার্ডে ৪ প্রার্থী হলেন- মো. মিজানুর রহমান সাজু, মো. আব্দুল হানিফ দিলন (বর্তমান কাউন্সিলর), মো. মোস্তাফিজুর রহমান মাসুদ ও মো. মাসুদ রানা।
৫নং ওয়ার্ডে ৫ প্রার্থী হলেন- মো. মনিরুল ইসলাম বুলূ (বর্তমান কাউন্সিলর), শাহ ওমর ফারুক আজম, একেএম মাসুদুল ইসলাম, মো. আব্দুল মতিন ও মো. সিরাজল ইসলাম।
৬নং ওয়ার্ডে ৬ প্রার্থীতারা হলেন- মো. সাদেকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম (বর্তমান কাউন্সিলর), গোপাল চন্দ্র সাহা, মো. বেলাল হোসেন, প্রদীপ দাস ও মো. জালাল উদ্দিন।
৭নং ওয়ার্ডে ৩ প্রার্থী হলেন- মো. রেহাতুল ইসলাম খোকা (বর্তমান কাউন্সিলর), মো. রহমতুল্লাহ, ও মো. আনোয়ার হোসেন।
৮নং ওয়ার্ডে ৯ প্রার্থী হলেন- মো. জহুরুল আলম, তোফায়েল আহমেদ জুয়েল, মো. আবু কায়েস, কাজী আকবর হোসেন অরেঞ্জ, মো. জাহাঙ্গীল আলম, হাবিবুল হক, সৈয়দ মনসুরুল হোসেন, মো. রইসুল ইসলাম ও এসএম আরিফুর রহমান।
৯নং ওয়ার্ডে ৪ প্রার্থী হলেন- মো. আবু তৈয়ব আলী দুলাল (বর্তমান কাউন্সিলর), মো. আনেয়ার হোসেন, মো. শহিদুল ইসলাম ও মো. ইদি আমিন ভুঁইয়া প্রান্সিস।
১০নং ওয়ার্ডে ৬ প্রার্থী হলেন- মো. একরাম হোসেন, মো. কবিরুল ইসলাম জুয়েল, মো. সিদ্দারাতুল ইসলাম, মো. মকবুল হোসেন (বর্তমান কাউন্সিলর), মোছা. আলেয়া বেগম ও মো. রেজোওয়ানুল হক চৌধুরী।
১১নং ওয়ার্ডে ৬ প্রার্থী হলেন- মো. শাহাদত হোসেন, মো. মনোয়ার হোসেন, মো. ইমদাদুল হক মিলন, মুসা মানিক, মো. আহমেদুজ্জামান ডাবলু (বর্তমান কাউন্সিলর) ও মো. রফিকুল ইসলাম।
এবং ১২নং ওয়ার্ডে ২ প্রার্থী হলেন- আশরাফুল আলম রমজান ও ওয়াসিকুর রায়হান।