• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

বদরগঞ্জে ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচনবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে দাখিলকৃত ৩১ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করা হয়।

বাতিলকৃতরা হলেন, ১ নং ওয়ার্ডের একরামুল হক, ২ নং ওয়ার্ডের বাবলু মোহন্ত, ৩ নং ওয়ার্ডের আখতারুজ্জামান বাবু, ৪ নং ওয়ার্ডে নীল কান্ত, ৫ নং ওয়ার্ডে মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও খোকন মিয়া এবং ৭ নং ওয়ার্ডে রুহুল আমিন।
জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন ৮ জনের মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বদরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৪শ’ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৪জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭শ’ ৭৭জন।
জেলায় তিনটি পৌরসভা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে পীরগঞ্জ এবং মেয়াদ পূর্তি না হওয়ায় কাউনিয়ার হারাগাছ  পৌরসভার নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমা অনুযায়ী ৩০ ডিসেম্বরে শুধু বদরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ