দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে সোমবার সকালে অজ্ঞাত (৩০) যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই শ্যামল চন্দ্র বর্মণ জানান, স্থানীয় লোকজন সকালে সদর উপজেলার চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত যুবকটি মাদকসেবী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে।