• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থী ও ডোমারে চাকুরী প্রার্থী নিখোঁজ

Picture from nilphamari 07-12-15-1,lili copyসিসি নিউজ: নীলফামারীর ডিমলা উপজেলার আখি আক্তার (৩০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। অপরদিকে রোববার হতে নিখোজ রয়েছেন জেলার ডোমার উপজেলার এক চাকুরী প্রার্থী। নিখোজ আখি আক্তারের পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন।

জানা যায়, জেলার ডিমলা উপজেলার উত্তর ডালিয়া গ্রামের শ্রমিক নেতা সাবু খানের স্ত্রী আখিঁ আক্তার (লিভিং) এবারের উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের অধীনে ডিমলা মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। গত ২৭ নভেম্বর সকালে পরীক্ষা দিতে সে বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ী ফিরেনি। এরপর থেকেই সম্ভাব্য সব স্থানে খোঁজে না পাওয়ায় ৩০ নভেম্বর ডিমলা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। ডায়েরী নং-১৪০৫। নিখোঁজ আখিঁ আক্তারের সাত বছর বয়সের একটি পুত্র সন্তানও  রয়েছে। ডিমলা থানার ওসি রুহুল আমীন খান জানান তার স্বামী থানায় ডায়েরী করার পর আমরা নিখোঁজ আখিঁ আক্তারের বিবরণ দিয়ে দেশের সব থানায় ওয়ারলেস বার্তা পাঠিয়েছি। এদিকে নিখোঁজ আখিঁ আক্তারের কোন খোঁজ পেলে এই ০১৭১২৪৯২০০৪ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অপরদিকে জেলার ডোমার উপজেলঅ শহর হতে নিজ বাড়ী ফেরার পথে আব্দুল মান্নান নামের এক ব্যাক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে নিখোঁজ ব্যাক্তির বাড়ীর পার্শ্ববর্তী বাঁশঝাড় থেকে তার ব্যবহৃত কাপড় ও বাই সাইকেল উদ্ধার করে পুলিশ। জানা যায়, জেলার ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া বালার ডাংঙ্গা গ্রামের মৃত নছিয়তল্ল্যার ছেলে আব্দুল মান্নান (৫৫) গতকাল রোববার সন্ধ্যায় পাওনা টাকা তুলতে ডোমার উপজেলা শহরে আসে। রাতে সে আর বাড়ী ফিরেনি। সোমবার সকালে তার বাড়ী থেকে ২শ গজ দুরে বাশঁঝাড়ের পার্শ্বে তার ব্যবহৃত পরনের লুঙ্গী, শার্ট, গেঞ্জী ও বাই সাইকেল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এ ঘটনায় জেলার সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, ডোমার থানার শিক্ষানবীশ পুলিশ সুপার আবু লাইছ মোহাম্মদ ইলিয়াছ, এসআই মিজানুর রহমান মিজান, ফজলুল করিম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিখোজের পারিবারিক সুত্র জানায়, নিখোঁজ মান্নান ছেলের চাকুরীর জন্য ডোমার বাজারের জনৈক ব্যাক্তিকে টাকা দিয়েছে। ওই  টাকা তুলে রাতে বাড়ী ফেরার পথে এ ঘটনাটি ঘটে। তাকে অপহরন কিংবা হত্যা করে লাশ গুম করার আশংকা করছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ