• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে মোবাইল ফোন বিস্ফোরণে একজন আহত

indexসিসি নিউজ: মোবাইল ফোন বিস্ফোরণে আকবর আলী (২৫) নামে এক ওষুধ দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর শহরের সৈয়দপুর প্লাজার স্মৃতি মেডিক্যাল ষ্টোরে। মোবাইল ফোন বিস্ফোরণে ওই কর্মচারীর কোমরের নিচের অংশ ঝঁলছে গেছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, ওষুধ দোকানের কর্মচারী আকবর আলী তাঁর ব্যবহৃত স্যামফনি মোবাইল ফোনটি পরণের প্যান্টের ডানে পার্শ্বের পকেটে রেখে দোকানদারী করছিলেন। এমন সময় মোবাইল ফোনটি আকস্মিক বিস্ফোরিত হয়। এতে তাঁর পরণের প্যান্টে আগুন ধরে সম্পূর্ণ পুঁড়ে যায়। আগুনে তাঁর কোমরের নিচের অংশ গুরুতরভাবে ঝঁলসে গেছে। মোবাইল ফোন বিস্ফোরণে আহত কর্মচারী আকবর আলী শহরের নিয়ামতপুর আদানীর মোড় এলাকার হয়রত আলী ছেলে বলে জানা গেছে।
দোকান মালিকের ছেলে আতাহার হোসেন বাদশা দোকান কর্মচারীর আকবরের মোবাইল ফোন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের ওষুধ দোকানটি বড় ধরণের দূর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ