• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পথভোলা বালক নয়ন এখন মায়ের কোলে

সৈয়দপুর

Exif_JPEG_420

সিসি নিউজ: পথভোলা বালক নূর ইসলাম নয়নকে (১১) তার বাবা-মায়ের কোলে তুলে দিলেন সৈয়দপুর পৌরসভা নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রুপা। সোমবার সন্ধ্যায় সৈয়দপুর থানা চত্ত্বরে ৩দিন পর বাবা-মা তার হারানো সন্তানকে ফিরে পেলেন।

সূত্র মতে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের খামারপাড়া গ্রামের ইয়াহিয়া খান ওরফে ইয়াখানের বড় ছেলে নয়ন। পড়াশুনায় অমনোযোগীর কারণে গত রোববার (৬ ডিসেম্বর) মা নুরজাহান পুত্র নয়নকে শাসন করে। আর এ অভিমানে বাড়ী থেকে অজানার উদ্দেশে পাড়ি দেয় বালক নয়ন। টানা তিনদিন এক ট্রেন থেকে অন্য ট্রেনে ঘুরে ঘুরে পথভুলে মঙ্গলবার নীলসাগর ট্রেনে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌছে ওই বালক। অপরিচিত শহরে নেমে পথভোলা নয়ন রেললাইনের ধারে বসে অঝোরে কাঁদতে থাকে বাবা-মায়ের জন্য। ঠিক ওই সময় ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন সৈয়দপুর পৌরসভা নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের (৪, ৫ ও ৬) কাউন্সিলর প্রার্থী রুপা। তিনি বালকটি কান্না শুনে তার কাছে যান এবং কান্নার কারন জানতে চান। বালক নয়ন তার কথাগুলো খুলে বলেন এবং সেই সাথে বাড়ীর ঠিকানা জানালে রুপা তাকে নিয়ে থানায় আসেন। এ সময় থানার কর্তব্যরত অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিক সংশ্লিষ্ট গোপালপুর থানায় যোগাযোগ করেন এবং পরদিন সোমবার তার বাবা-মায়ের সন্ধান পান।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বশরীরে নয়নের বাবা-মা চলে আসেন রুপার বাসায়। পুত্রকে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন নুরজাহান ও ইয়াহিয়া। নয়নের আশ্রয়দাতা রুপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তারা। পরে সৈয়দপুর থানায় সকলের উপস্থিতিতে নয়নকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হয়। এসময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, সিসি নিউজ’র সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ