• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

সৈয়দপুরে হোটেল-বেকারীর জরিমানা

জরিমানাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে পঁচা, বাসী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে ২টি হোটেল ও দুটি বেকারীর মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক আফসানা বেগম এই জরিমানা আদায় করেন।
শহরের বিভিন্ন হোটেল- রেস্তোরা ও বেকারীতে দীর্ঘদিন পঁচা, বাসী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত যমুনা বেকারীর ১২ হাজার টাকা, রোজ বেকারীর ৭ হাজার টাকা ও বঙ্গবন্ধু সড়কের তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের ৫ হাজার এবং আল-সামস্ হোটেলের ৩ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন, সৈয়দপুর থানার এসআই শহিদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ