• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

Narib1450001320সিসি নিউজ : রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে পাঁচ বছরের শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

রোববার চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন ব্যারিস্টার আব্দুল হালিম।

রিট আবেদনে ঢাকা শহরে কতগুলো ঢাকনাযুক্ত এবং ঢাকনাবিহীন ম্যানহোল আছে, তার তালিকা আদালতে তলবের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া যে স্থানে পড়ে নীরব মারা গেছে, সেই স্থানটি সিটি করপোরেশন নাকি ওয়াসার তা জানাতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনগত কী ব্যবস্থা নিয়েছেন রিটে তাও জানতে চাওয়া হয়েছে।

গত ৮ ডিসেম্বর ম্যানহোলে পড়ে যায় পাঁচ বছর বয়সি শিশু সাইফুল ইসলাম নীরব। চার ঘণ্টা পর তাকে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ