লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক্টর (পাওয়ার টিলার) উল্টে চালক জাহাঙ্গীর ইসলাম (৩০) নিহত হয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে।
আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) এম এন সরকার জানান, জমি চাষ শেষে ট্রাক্টর নিয়ে তিনি রাস্তায় উঠছিলেন। এ সময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে গেলে মাথায় প্রচণ্ড আঘাত পান জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।