• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বাংলাদেশ পেল চীনের সর্বাধুনিক দুটি ‘যুদ্ধজাহাজ’

chinapic_107634সিসি ডেস্ক: চীনের কাছ থেকে বাংলাদেশ পেল সর্বাধুনিক দুটি কর্ভাট যুদ্ধজাহাজ। চীন সর্বাধুনিক এই দু’টি কর্ভাট শ্রেণির যুদ্ধজাহাজ বাংলাদেশের কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছে । দূরসমুদ্রে এ যুদ্ধজাহাজ ঘন্টাপ্রতি সর্বোচ্চ ২৫.৫ নট গতিতে চলতে পারে। পাশাপাশি এতে সংযুক্ত রয়েছে বহুমুখী প্রতিরক্ষা ও আক্রমণ ব্যবস্থা। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের কিদং শহরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজ দু’টি হস্তান্তর করে চীনের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন (সিএসআইসি)। জাহাজ দু’টির প্রত্যেকটির ওজন ১৩০০ টন, দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ১১ মিটার। চীনের রাষ্ট্রায়ত্ত পিপল’স ডেইলি আরও জানিয়েছে, এ জাহাজ দু’টি চীনের সর্বাধুনিক রপ্তানিমুখী যুদ্ধজাহাজের অন্যতম।

উল্লেখ, কর্ভার্ট শ্রেণির যুদ্ধজাহাজ টহল জাহাজ বা প্যাট্রল ক্রাফট থেকে বড় ও ফ্রিগেট থেকে ছোট হয়ে থাকে। সিএসআইসি’র প্রধান প্রকৌশলী ঝু শুয়েজুন বলেন, বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ হবে এ দু’টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ