• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত

s-1-256x300সিসি নিউজ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করেছে নীলফামারীবাসী। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার দুপুরের দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্ত্বর থেকে সদর উপজেলা  প্রশাসন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক জাকীর হোসেনর নেতৃত্বে  আনন্দ শোভাযাত্রায় জেলার মুক্তিযোদ্ধাগণ, মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সদর উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক  অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত হয়। এই দিনে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হলে বিজয়ের উল্লাসে মেতে উঠে নীলফামারীর মুক্তিকামী সকল শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ