• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

128445_1ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার দুপুরের দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

জানা গেছে, কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১,২০০ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থবছরে কারখানার আড়াই লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিআইসি।

তবে ঘনঘন কারখানায় উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, দুপুরে কারখানার সিঙ্গেস কম্প্রেসারে হঠাৎ ক্রটি দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ করে কবে নাগাদ উৎপাদনে ফিরে আসা যাবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

তবে কারখানায় যথেষ্ট পরিমাণে ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই চলতি মৌসুমে সার সঙ্কটের কোন সম্ভাবনা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ