• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দেশের বৈদেশিক মুদ্রা ২৭ বিলিয়ন ডলার রিজার্ভ অতিক্রম

11সিসি নিউজ : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২৭ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করলো। সোমবার দিনশেষে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে প্রথমবারের মত গত ২৯ অক্টোবর রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড সৃষ্টি করে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রফতানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা, বিদেশ থেকে কর্পোরেট ঋণ গ্রহণ এবং কাঙ্খিত হারে আমদানি ব্যয় না হওয়া রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে কেন্দ্রিয় ব্যাংক মনে করছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বাসসকে জানান, রিজার্ভ ফের ২৭ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রফতানি আয় ইতিবাচক ধারায় রয়েছে বলেই রিজার্ভে রেকর্ড সৃষ্টি হয়েছে। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়াও রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। আর এ রিজার্ভে দেশের ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ