• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বদরগঞ্জে মহিলা কাউন্সিলর প্রার্থী লাঞ্ছিত, যুবক আটক

লাঞ্চিতবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা ভোটারের হাতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী (১, ২, ৩) শাহানাজ পারভীন শেলি লাঞ্ছিত হয়েছেন। এঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

কাউন্সিলর প্রার্থী শাহানাজ পারভীন বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আহত কাউন্সিলর প্রার্থী থানায় এ অভিযোগ করেন।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে প্রিন্স (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার কাশেম আলীর ছেলে।

শেলি অভিযোগ করেন, দুপুরে শাহানাজ পারভীন শেলি ভোট চাওয়ার জন্য থানাপাড়ায় নরেশ চন্দ্র সরকারের বাড়িতে গিয়ে ভোট চাওয়ার এক পর্যায়ে গৃহিণী ছবি রানীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছবি রানীর ছেলে সুমন ও তার বন্ধু প্রিন্স দৌড়ে এসে কাউন্সিলর পদপ্রার্থীর গলা টিপে ধরেন।

এতে তিনি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ