• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রার্থীদের বিজয় দিবসের অনুষ্ঠানে যেতে মানা

নির্বাচনঢাকা: বিজয় দিবসের অনুষ্ঠানে যেতে নিষেধ করা হয়েছে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের। এব্যাপারে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ২৩৪টি পৌরসভার রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শামসুল আলম চিঠি পাঠানোর কথা স্বীকার করে বলেছেন, বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতার জন্য এ চিঠি দেয়া হয়েছে। পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন।

তাই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীদের সর্তক করতে বলা হয়েছে।

এছাড়া এসব অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত কোনো বক্তব্য বা আলোচনা না করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ