• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সহপাঠীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ২

ধর্ষনবরিশাল: বরিশালের উজিরপুরে সহপাঠীকে ধর্ষণের মামলায় দুই এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- রাব্বি সরদার ও মোহাম্মদ উল্লাহ। বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

উজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম জানান, সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়তে যায়। এ সময় তার চার সহপাঠী তাকে ধর্ষণ করে।

এরা হলেন—একই ইউনিয়নের পাটিবাড়ী গ্রামের সাজাহান মোল্লার ছেলে রাজিব মোল্লা, চাঁন মিয়া সরদারের ছেলে রাব্বি সরদার, রহমান সরদারের ছেলে মোহাম্মদ উল্লাহ এবং সাতলা গ্রামের কবির হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার।

ধর্ষিতা ছাত্রীর দিনমজুর বাবা মঙ্গলবার রাতে চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ বুধবার সকালে অভিযান চালিয়ে রাব্বি ও মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার ছাত্রীকে উদ্ধার করে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ