• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল ৩১ ডিসেম্বর

পরীক্ষাঢাকা: বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক-১) এ কে এম জাকির হোসেন ভূঁঞা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর পরীক্ষার ফল প্রকাশের তথ্য জানান।

আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।

গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। আর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হয় ২২ নভেম্বর। যা শেষ হয় ৩০ নভেম্বর।

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী, আর ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন। এই শিক্ষার্থীদের মধ্যে জেএসসি পরীক্ষা দেয় ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন। আর জেডিসিতে অংশগ্রহণ করে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন।

এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন এবং ইবতেদায়িতে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন।

অষ্টম ও পঞ্চম শ্রেণির এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৫৫ লাখ ৮০ হাজার ৪৪৭ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ