• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ’লীগের মেয়র প্রার্থীকে জরিমানা

জরিমানানাটোর : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় জেলার বড়াইগ্রাম পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল বারেক সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানু তাকে এই জরিমানা করেন।

বড়াইগ্রাম পৌরসভার রিটানিং কর্মকর্তা রুহুল আমীন জানান, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল বারেক সরদারের পক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পৌরসভার লক্ষীকোল বাজার থেকে শুরু হয়ে মৌখড়া বাজারে পৌঁছায়। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু সেখানে পৌঁছে  আদালত বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় ১১(২) ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। মেয়র প্রার্থীর পক্ষে তার ভাই বাখের সরদার জরিমানার টাকা পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরোপেক্ষ করতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনো প্রার্থীকেই বিশেষ সুবিধা দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ