• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

ডোমার অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

19.12.15 picture-1 online press club comitiডোমার (নীলফামারী) প্রতিনিধি: প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল(পাখি) কে সভাপতি ও আসাদুজ্জামান (হিল্লোল) কে সাধারন সম্পাদক করে ডোমার অনলাইন প্রেস ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডোমারের শহীদ ধীরাজ–মিজান স্মৃতি পাঠাগার ও মিলায়তনে দ্বি-বার্ষিকী সম্মেলনের মাধ্যমে ডোমার অনলাইন প্রেসকাবের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়ার ডোমার প্রতিনিধি মোজাফ্ফর আলী।
সম্মেলনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি এ,আই,পলাশ, সহ-সাধারন সম্পাদক ইফতেখারুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল হক কাজল, মহিলা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মানিক , প্রচার ও দপ্তর সম্পাদক রবিউল হক রতন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন ইয়াসিন সিথুন, বেলাল হোসেন, আব্দুর রশিদ ও আতিকুল হক সদস্য ।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়ার ডোমার প্রতিনিধি মোজাজফ্ফর আলীকে। উল্লেখ যে কমিটির সকল সদস্যরা বিভিন্ন অনলাইন পত্রিকার ডোমার ও চিলাহাটি প্রতিনিধি।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অনলাইনে আরো যারা ডোমার প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন তাদের উক্ত কমিটিতে সংযুক্ত করার সময় সীমা বিদ্যমান। ফলে যারা এই কমিটির সদস্য হতে ইচ্ছুক তারা তাদের অনলাইন পত্রিকার পরিচয়পত্র সহ উক্ত কমিটির সভাপতি/সাধারন সম্পাদকের সাথে যোগাযোগ করতে পারেন।

ডোমার অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির সকল সদস্যকে সিসি নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ