• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি’র মেয়র প্রার্থীর প্রচারে হামলা

হামলানারায়ণগঞ্জ : রূপগঞ্জ উপজেলার তারাব পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নাসিরউদ্দিন আহমদের প্রচারকালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় হামলাকারীরা তিনটি গাড়ি ভাংচুর করে। এতে ১০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় তারাব পৌরসভার ১নং ওয়ার্ডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় তারাব পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করতে গেলে বিএনপির মেয়র প্রার্থী নাসিরউদ্দিন আহমেদসহ তার কর্মী-সমর্থকদের ওপর দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সবুজ নামের এক কর্মীকে ধরে নিয়ে হামলাকারীরা মোবাইলসেট ও তার মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরে তারাব পৌরসভার রূপসী বাস ষ্ট্যান্ড এলাকায় এসে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত ভেবেই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের হামলা চালানো হয়েছে বলেও তিনি মনে করেন।

এদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন জানান, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মী এ হামলার ঘটনায় জড়িত নয়। আওয়ামী লীগের প্রার্থী হাসিনা গাজীর জনপ্রিয়তা দেখে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ এ ধরনের কথা বলছেন। তাছাড়া যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাসিনা গাজীর সঙ্গে বরাব এলাকায় গণসংযোগ করছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, বিএনপির মেয়র প্রার্থী ও তার লোকজনের ওপর হামলার ঘটনাটি নেক্কারজনক। এ ধরণের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ পার পাবে না। তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল ইসলাম জানান, গণসংযোগ চলাকালে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবু তাহেরের সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী ইউসুফের সঙ্গে বিএনপি’র মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহমেদের সঙ্গে থাকা ছাত্রদল কর্মী তানসেনের ব্যাক্তিগত ঝগড়ার জের ধরে হাতাহাতি হয়।

এ ঘটনায় একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। বিএনপি’র প্রার্থী এখনও কোন অভিযোগ করেননি।
রাইজিংবিডি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ