• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

পাবনাপাবনা : পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুজানগর থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও পাবনা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মৃত্যুর খবর শুনেছি। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী কোচ নাইট স্টার পাবনায় যাচ্ছিল। বাসের সামনে একই দিকে যাচ্ছিল একটি পাথরবোঝাই ট্রাক। পথে সুজানগর উপজেলার চিনাখড়া বাজার নামক স্থানে পাথরবোঝাই চলন্ত ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা দ্রুতগামী নাইট স্টার কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড জোরে ট্রাকটির ওপরে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী-শিশুসহ বাসের চার যাত্রী নিহত হন। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতাল, সুজানগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো একজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ