• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে আ.লীগের নির্বাচনী সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

129137_1কুমিল্লা: পৌর নির্বাচনকে কেন্দ্র কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান ও বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে চৌদ্দগ্রাম বাজারে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকেও থেমে থেমে সংঘর্ষ চলছিল। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুই মেয়র প্রার্থীর চার শতাধিক কর্মী-সমর্থক চৌদ্দগ্রাম বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৬০/৭০ রাউন্ড গুলিবিনিময় হয়। এ সময় শতাধিক ককটেলের  বিস্ফোরণ ঘটানো হয়।

এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ রয়েছেন। গুলিবিদ্ধ দু’জন হলেন— খালেদ হোসেন (২২) ও হান্নান (১২)।

এদিকে, সংঘর্ষ চলাকালে দুটি মাইক্রোবাস, তিনটি মোটরসাইকেলসহ আশপাশের বিভিন্ন দোকানে আগুন দিয়েছে উভয়পক্ষের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ