• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৭ ডিসেম্বর থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

মটরসাইকেলঢাকা: পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে পরবর্তী চারদিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একইসঙ্গে অন্য মোটরযান এবং ইঞ্জিন চালিত নৌযান চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশনা দিয়েছে।

সোমবার রাতে সংস্থাটির সহকারী সচিব রাজীব আহসান নির্দেশনা সংক্রান্ত পৃথক দুটি চিঠি ওই দুই মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোট চার দিনের জন্য নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া, ২৯ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত একদিনের জন্য নির্বাচনী এলাকায় বেবিট্যাক্সি, অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলও বন্ধ থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী বা তার এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বৈধ পরিদর্শক ওইসব যান ব্যবহার করতে পারবেন। এছাড়া জরুরি হিসেবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমের জন্য যানবাহন ব্যবহার করা যাবে।

আবার জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

নির্দেশনায় কক্সবাজার ব্যতীত অন্য সকল জেলা প্রশাসককে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা দেওয়ার জন্যও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে বলা হয়েছে।

অপরদিকে লঞ্চ, স্পিড বোটসহ যে কোনো ধরনের ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এক্ষেত্রে জরুরি পণ্য সরবরাহ অথবা ভোটার বা জনগণের চলাচলের জন্য এ নিষেধাজ্ঞা বলবৎ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ