• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

হিলিতে নারী-শিশুসহ ৭ ভারতীয় আটক

hili1450769414হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী নারী ও শিশুসহ সাত ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বেলবাড়ি গ্রামের স্বর্গীয় খোকা হালদারের ছেলে শ্যামল হালদার (৩২), স্ত্রী শিল্পি হালদার (২৬), ছেলে পা-ব হালদার (১০), মেয়ে রুপালি হালদার (৭), একই এলাকার মঙ্গল রাজবংশির স্ত্রী দুলালি রাজবংশি (৩০), মেয়ে সুষ্মিতা রাজবংশি (১১), সুমি রাজবংশি (৫)।

আটক শ্যামল হালদার জানান, বাংলাদেশের টাঙ্গাইলে তার শশুড়বাড়ি। সেখানে বেড়াতে যাওয়ার জন্য আজ সকালে দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, সকালে সীমান্তে ফুটবল খেলার মাঠ এলাকা দিয়ে ওই ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করে। কর্তব্যরত বিজিবি সদস্যরা এসময় তাদের আটক করেন এবং ক্যাম্পে নিয়ে আসেন।

আটকদের ফেরত নিতে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারকে অবহিত করা হয়েছে। তারা যখন ফেরত নিতে চাইবেন সে মোতাবেক তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ