• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |

স্কুলের ভর্তি ফি একটি গাছের চারা

school1450775626আন্তর্জাতিক ডেস্ক : স্কুলের ভর্তি ফি একটি গাছের চারা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতের ছত্তীসগঢ়ের একটি ইংরেজি মাধ্যম স্কুল এ রেওয়াজ চালু করেছে। মোটা অঙ্কের টাকা নয়, ওই স্কুলে ভর্তির ফি হিসাবে দিতে হবে মাত্র একটি গাছের চারা! স্কুলের কর্তৃপক্ষের সিদ্ধান্তেই এই নিয়ম চালু করা হয়েছে।

স্কুলের কর্তৃপক্ষের বক্তব্য, অনেক বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন। কিন্তু খরচের কথা চিন্তা করেই তাদের অনেককেই পিছিয়ে আসতে হয়। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

স্কুলটি ছত্তীসগঢ়ের অম্বিকাপুর থেকে ২০ কিলোমিটার দূরে বরগই গ্রামে। এখানেই কয়েকজন যুবক ব্যক্তিগত উদ্যোগে এই ইংরেজি মাধ্যম স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশ সচেতনতার পাশাপাশি গরিব মা-বাবাদেরও ইংরেজি মাধ্যম স্কুলে তাদের সন্তানদের পড়াশোনা করানোর শখ পূরণ করাই হচ্ছে তাদের লক্ষ্য। শুধু তাই নয়, স্কুলে ভর্তি হওয়ার পর ওই বাচ্চাদের দিয়েই সেই গাছ লাগানো হচ্ছে। যাতে তারা পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ