দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ আব্দুল মোতালেব লাঙ্গল মার্কার ভোট চেয়ে বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।
এ সময় মেয়র প্রার্থী আব্দুল মোতালেব বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন এ দেশে উপজেলা প্রতিষ্ঠা করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেন। রাস্তা-ঘাট, ব্রীজ-কার্লভার্টের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। এই উন্নয়ণের অগ্রযাত্রা এগিয়ে দিনে এরশাদ মনোনিত মেয়র প্রার্থীকে ভোট দিনাজপুর পৌরসভার উন্নয়নে সহযোগিতা করার আহবান তিনি।
এ সময় তাঁর সাথে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নাসিম খান পিরু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাশেম, সিনিয়র সহ-সভাপতি আফসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বৃহস্পতিবার শহরের পাহাড়পুর, ষষ্টিতলাসহ আরো কয়েকটি স্থানে গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন।