ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডোমার উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জামিউর রহমান জামি মাষ্টার নেই। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫.৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।( ইন্নালিল¬াহি———রাজিউন।) আজ শুক্রবার বাদজুম্মা ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। জামিউর রহমান জামি চিকনমাটি পাঠান পাড়া গ্রামের মৃত মকছেদ আলী (বুধাউ দেওয়ানী)’র ৪র্থ পুত্র। গত বছর ডোমার সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি, দৈনিক ভোরের কাগজের ডোমার প্রতিনিধি মতিউর রহমান বাবুর ইন্তেকালের পর হতে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জলঢাকা উপজেলার খেড়কাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৪৮বছর। তিনি, স্ত্রী, ১টি কন্যা ও ১টি ছেলে সন্তান, ভাই, বোন সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিবৃতি দিয়েছেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম দানু, বাংলাদেশ আওয়ামীলীগ,ডোমার উপজেলা শাখার সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাঃসম্পাদক তোফায়েল আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী, পৌর বি,এন,পির সভাপতি প্রভাষক মোস্তাফা ফিরোজ প্রধান,বাংলাদেশ কমিউনিস্ট পাটির উপজেলা সভাপতি মফিজার রহমান দুলাল প্রমুখ ।