• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

সৈয়দপুরে নানা কর্মসূচীতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ইন্টারন্যাশনালসিসি নিউজ : ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আজ শুক্রবার সকাল ১০টায় স্মরণকালের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ব প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়। এসময় শহরের প্রধান সড়কের দুই পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি যা ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, বিশবনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, প্রভৃতি শ্লোগান দেয় র‌্যালিতে অংশগ্রহণকারী হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। আঞ্জুমানে গাউসিয়া ওয়াল জামাত এর নেতৃত্বে র‌্যালিতে আরও অংশ নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, আওয়ামী লীগের মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াত হোসেনসহ প্রমুখ। পরে রেলওয়ে মাঠে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত মোনাজাত করেন জিলানী পীর সাহেব। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের ইন্টারন্যাশনাল স্কুলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ