• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় আ’লীগ মেয়র প্রার্থীর ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

ককটেলবগুড়া: বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিকের প্রধান নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাল টেপ মোড়ানো অবিস্ফোরিত ৩টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শহরের সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের পাশে অবস্থিত প্রধান নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। কিন্তু এ সময় মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক নির্বাচনী গণসংযোগে ছিলেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদুর রহমান মানিকের কর্মী-সমর্থকরা।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, বিস্ফোরিত বস্তুটি শক্তিশালী পটকা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৩টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো আদৌ ককটেল কি-না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ