• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিহতগাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের মীরেরবাজারের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির এসআই ফাইজুর রহমান জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম স্বপন চন্দ্র মণ্ডল (৩০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সমরসিংহ এলাকার সূর্যমোহন মণ্ডলের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বছর বলে পুলিশ জানিয়েছে।

এসআই ফাইজুর জানান, স্বপন ওই যুবককে নিয়ে মোটরসাইকেলে করে মীরেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন। রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে এসআই জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ