• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সেতাবগঞ্জ চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন

বোচাগঞ্জবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  শুক্রবার বিকালে দিনাজপুর জেলার সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিমিটেডে চলতি ২০১৫-১৬ মাড়াই মৌসুমের উদ্বোধন করেছে।
কারখানা প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদ উল্লার সভাপতিত্বে আয়োজিত দোওয়া  ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দুলাল, প্রবীন আখচাষী মোঃ কাইমুদ্দীন, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, আখচাষী আলহাজ্ব মাঈনদ্দীন আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে অবসর প্রাপ্ত সিআইসি মোঃ আব্দুস সবুর ডোংগায় নিক্ষেপ করে মাড়াই দিবসের সূচনা করে। সভাটি পরিচালনা করেন মিলের পার্সোনাল সহ-কর্মকর্তা সুবাশ সিংহ ও হিসাব সহকারী মোঃ শামীম আজাদ।
এ সময় মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ হামিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) ফারুক-ই-আযম, মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) মোঃ নুরুল কবির সহ মিলের সকল কর্মকর্তা/কর্মচারী এবং আখচাষী, সাংবাদিক সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে মিলটি ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যার রিকোভারী ধরা হয়েছে ৭.৫০। মিল চলার কথা রয়েছে ৪৩ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ