• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :

সিলেটে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনাসিলেট : সিলেটে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

রোববার ভোরে সিলেটের মোগলাবাজার থানার হাজীবাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইস্থ পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬),  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আদিল চৌধুরী (৩৪), প্রকৃতি (৩২) ও সঞ্জিব (৩০)।

জানা গেছে, রোববার ভোরে সিলেটগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধ্রুব ও আদিল মারা যান। প্রকৃতি ও সঞ্জিবকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা মারা যান।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ