• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জাতীয় সংসদ পরিদর্শনে টিউলিপ

টিউলিপঢাকা: ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন।

সোমবার টিউলিপ সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ঐতিহ্যবাহী  ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করায় টিউলিপ সিদ্দিককে আন্তরিক অভিনন্দন জানান স্পিকার। তিনি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, তার এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপকে এ সময় স্পিকর বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে ‘ব্যাপক পরিবর্তন’ আনা হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং সংসদীয় স্থায়ী কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি করায় সংসদ পরিচালনায় ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে’।

টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের অনেক ক্ষেত্রেই মিল রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

পরে স্বামী ক্রিস পার্সিকে সঙ্গে নিয়ে সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন টিউলিপ সিদ্দিক।

অন্যদের মধ্যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সচিব মো. আশরাফুল মকবুল সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ