ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটাদের আশ্বস্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। তিনি জানান, নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, উৎসবের আমেজ বিরাজ করছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
সোমবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভোটারদের এই আশ্বস্ত করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার প্রতিটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে নির্বাচনে রাজনৈতিক নেতাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এতে কোথাও কোথাও কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন কাজী রকিবউদ্দীন আহমেদ।