• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে ৫ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট চলছে

patuakhali (6)_96626দিনাজপুর: দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে ৫টি পৌরসভার ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শ্ররু হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগ্রলোতে বাড়ছে ভোটারের উপস্থিতি। তবে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়।

দিনাজপুর, বীরগঞ্জ, ফুলবাড়ি, বিরামপুর ও হাকিমপুরসহ এ ৫টি পৌরসভায় মেয়র পদে ২৭ জন সাধারণ কাউন্সিলর পদে ২০৯ জন  ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের পদে ৬০ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। জেলার ৫টি পৌরসভা নির্বাচনে ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ,১১টি ঝুঁকিপূর্ণ ও ১৯টি ঝুঁকি মুক্ত ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। পুলিশ আনসারের পাশাপাশি ভোট কেন্দ্র ও তার পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছে বিজিবি এবং রব। এ ৫টি পৌরসভায় ২ লাখ ৪ হাজার ৭শ ৬ জন ভোটার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ